চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১
- সর্বশেষ আপডেট ১০:৫৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 18
চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ৬১ জন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার বিকেলে চাংশা শহরে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই প্রায় ৫০০ উদ্ধারকর্মী ঘটনাস্থলে কাজ শুরু করেন এবং আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।
জানা গেছে, কারখানায় থাকা ব্ল্যাক পাউডারের দুটি গুদাম বিস্ফোরণের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। উদ্ধার কার্যক্রমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রোবটও মোতায়েন করা হয়েছে।
ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে বিস্তারিত জানানো হয়নি।
এ ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে শিল্পখাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।
































