ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ০৩:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 209

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

ভোলার চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে পাইপগান, রামদা ও ছুরিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্কুল সড়কসংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন চাকলাদার, মাকসুদ কর্মকার ও তাহের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে স্কুল সড়ক এলাকার একটি পরিত্যক্ত ঘরে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে খোকন চাকলাদার, মাকসুদ কর্মকার ও তাহেরকে গ্রেপ্তার করা হয়। তবে অন্ধকার ও এলাকার ভৌগোলিক পরিস্থিতির সুযোগ নিয়ে তাদের সঙ্গে থাকা আরও তিন থেকে চারজন পালিয়ে যান।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা একটি পাইপগান, একটি রামদা ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৩:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬