ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস সংকটে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 85

চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহায়তা চান তিনি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুরোধের পর আনোয়ার ইব্রাহিম তার দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সরবরাহ ও চাহিদার ব্যবধান কমাতে বিভিন্ন উৎস থেকে সহায়তা নেওয়ার চেষ্টা করছে সরকার।

তিনি জানান, মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা নিয়েও কাজ চলছে। পাশাপাশি বিকল্প কোনো উপায়ে সহযোগিতা, পরামর্শ বা অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হতে পারে।

একটি এফএসআরইউতে (ভাসমান এলএনজি টার্মিনাল) যান্ত্রিক ত্রুটির কারণে বর্তমানে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে। এতে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গ্যাস সংকটে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৭:২৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬