ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যাশা সরকারের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 95

সরকার গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল ও যাচাই-বাছাই করা সাংবাদিকতা প্রত্যাশা করছে। শনিবার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন।

তিনি বলেন, ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক পোস্ট ‘গুলিবিদ্ধ’ হওয়া দাবি করলে তা দ্রুত ভাইরাল হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে। সরকার তাৎক্ষণিকভাবে পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজের সঙ্গে যোগাযোগ করলে নিশ্চিত হয়, জাবেরসহ কোনো কর্মী গুলিবিদ্ধ হননি।

শফিকুল আলম অভিযোগ করেন, বড় বড় টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্র সেই পোস্টকে সত্য ধরে শিরোনামে ব্যবহার করে ভুয়া খবর ছড়িয়েছে। তিনি বলেন, একটি ভুল সংবাদও সহিংসতা উসকে দিতে পারে, দাঙ্গা সৃষ্টি করতে পারে এবং জনজীবনে অরাজকতা ডেকে আনতে পারে।

প্রেস সচিব বলেন, গত ১৮ মাসে গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করেছে। তারপরও মৌলিক সাংবাদিকতায় যাচাই-বাছাইয়ে ব্যর্থতার উদাহরণ বারবার দেখা যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর যুদ্ধবিমানের দুর্ঘটনার সময়ও অতিরঞ্জিত সংবাদ পরিবেশনের কারণে পরিস্থিতি জটিল হয়েছিল।

শফিকুল আলম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সরকার, রাজনীতিক ও প্রভাবশালীদের দায়িত্বশীলতার কথা প্রায়ই বলা হয়, কিন্তু নিজেদের ক্ষেত্রে দায়িত্ববোধ বজায় রাখা অপরিহার্য। তিনি সতর্ক করে বলেন, ভুল সংবাদ পরিবেশন জনজীবনে অরাজকতা সৃষ্টি করতে পারে এবং গণমাধ্যমকেই তাই সতর্ক থাকতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যাশা সরকারের

সর্বশেষ আপডেট ০৬:৫৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬