ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় মানতে সংসদে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 217

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, গণভোটের রায়কে সম্মান জানাতে হলে প্রথমে সংসদে যেতে হবে। সংসদে বিস্তারিত আলোচনা শেষে সংবিধান সংশোধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং নতুন করে শপথ নেওয়ার প্রয়োজন হলে তা নির্দিষ্ট কাঠামো অনুযায়ী হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিএনপির অঙ্গীকার নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যে দল মনে করে নির্বাচনে চক্রান্ত করে হারানো হয়েছে, তারা সরকার গঠনের স্বপ্ন দেখলেও তা ন্যায্য নয়। বিএনপি জুলাই জাতীয় সনদের প্রতি শতভাগ অঙ্গীকারবদ্ধ। সমালোচকরা নির্বাচনের পর স্বাক্ষর করেছেন।”

তিনি আরও বলেন, “সংবিধান মেনে সরকার চলমান। গণভোটের রায়কে সম্মান করতে হলে প্রথমে সংসদে যেতে হবে। জুলাই সনদ অস্বীকার নয়, আমরা তা বাস্তবায়ন করব। নির্বাচনী ইশতেহারও কার্যকর হবে। উপরাষ্ট্রপতির পদসহ অন্তর্বর্তী সরকারের জারি করা ১০০টির বেশি অধ্যাদেশ সংসদের প্রথম অধিবেশনে বাধ্যতামূলক উত্থাপিত হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রথমে সংসদে আসা প্রয়োজন, তারপর গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যতটুকু ঐকমত্য হয়েছে, সেটি বাস্তবায়ন হবে। সংবিধান সংশোধন সকলের আলোচনার মাধ্যমে করা হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণভোটের রায় মানতে সংসদে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৮:২১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬