কাল সংসদে রাষ্ট্রপতির ভাষণ

- সর্বশেষ আপডেট ০৩:২৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 279
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই দিনে তিনি নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন।
বুধবার দুপুরে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে বুধবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠক দুপুর ১টার দিকে শেষ হয়। এতে সরকার দলীয় সংসদ সদস্য ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অধিবেশনের সূচনায় সভাপতিত্বের বিষয়, সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে সংসদ সদস্যদের ভূমিকা আরও বাড়ানোর বিষয়েও মতবিনিময় করা হয়।
































