ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারের দেয়াল টপকে পালানো আসামি ১০ মাস পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
  • সর্বশেষ আপডেট ০৪:৫৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 105

কারাগারের দেয়াল টপকে পালানো আসামি ১০ মাস পর গ্রেপ্তার

খাগড়াছড়ি জেলা কারাগারের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি মো. শফিকুল ইসলামকে (২৪) প্রায় ১০ মাস পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলাকায় খাগড়াছড়ি সদর থানা পুলিশ ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার শফিকুল ইসলাম খাগড়াছড়ি সদর উপজেলার ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের নভেম্বর মাসে খাগড়াছড়ি জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় কৌশলে সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান শফিকুল। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

দীর্ঘদিন পর গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে খাগড়াছড়ি সদর থানায় নিয়ে আসা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বিষয়টি নিশ্চিত করে বলেন, শফিকুলকে থানায় রাখা হয়েছে। শুক্রবার দুপুরের পর তাকে আদালতে পাঠানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কারাগারের দেয়াল টপকে পালানো আসামি ১০ মাস পর গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৪:৫৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬