ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি মিষ্টির পদত্যাগ আজ থেকেই কার্যকর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 14

এমপি মিষ্টির পদত্যাগ আজ থেকেই কার্যকর

সংরক্ষিত নারী আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমদ মিষ্টির পদত্যাগপত্র আজ থেকেই কার্যকর হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে স্পিকারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের টানেলের নির্ধারিত স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিকার এ তথ্য জানান।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ফেরদৌসী আহমদ মিষ্টি তার কার্যালয়ে এসে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে।

স্পিকার জানান, পদত্যাগপত্রটি গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে। গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হবে।

তিনি আরও বলেন, সংসদের বিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য পদত্যাগ করলে পদত্যাগপত্রে কারণ উল্লেখ করার বাধ্যবাধকতা নেই।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এমপি মিষ্টির পদত্যাগ আজ থেকেই কার্যকর

সর্বশেষ আপডেট ০৬:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬