ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:২৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 156

এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে গিয়ে তিনি নিজেই পদত্যাগপত্র জমা দেন।

এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ২৪ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এ ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগও সামনে আসে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এদিকে, মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। এরপরই তার দলীয় পদ ও সংসদ সদস্য পদ ছাড়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমে বক্তব্যও দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি

সর্বশেষ আপডেট ০২:২৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬