ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাড্ডা ইস্যুতে বিএনপির এমপি মিষ্টির বিরুদ্ধে তদন্ত চলছে

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৪১:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 658

রাড্ডা ইস্যুতে বিএনপির এমপি মিষ্টির বিরুদ্ধে তদন্ত চলছে

মিরপুরের রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় বিএনপির একজন সংসদ সদস্যের নাম এসেছে এবং বিষয়টি তদন্তাধীন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের তালিকা হালনাগাদ করছে পুলিশ। অপরাধ দমনে দেশজুড়ে অভিযান আরও জোরদার করা হবে।

তবে তিনি বলেন, ঢালাওভাবে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করা হলে এর সঠিক বিচার জনগণই করবে।

সরকারের আট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জমি দখল ও চাঁদাবাজির সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাড্ডা ইস্যুতে বিএনপির এমপি মিষ্টির বিরুদ্ধে তদন্ত চলছে

সর্বশেষ আপডেট ১০:৪১:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬