ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:১৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 167

অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার জুমার নামাজের পর তিনি হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কিছু সময় হাসপাতালে অবস্থান করে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন তিনি।

বর্তমানে মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে।

এর আগে গত বুধবার ইফতারির সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৭:১৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬