ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এখন থেকে জাবিতে চলাচলে বহিরাগতদের পাস বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 13

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর অংশ হিসেবে ক্যাম্পাসের ভেতর দিয়ে চলাচলকারী স্থানীয় বাসিন্দাদের জন্য বৈধ পাস বাধ্যতামূলক করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে প্রশাসন। এখন থেকে আশপাশের এলাকার মানুষদের ক্যাম্পাস ব্যবহার করে চলাচল করতে হলে নির্ধারিত ফরম পূরণ করে অনুমোদিত পাস সংগ্রহ করতে হবে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে সিনেট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম এ সিদ্ধান্তের কথা জানান।

নতুন নিয়ম অনুযায়ী, আমবাগান, গেরুয়া ও ইসলামনগরের মতো সংলগ্ন এলাকার যেসব বাসিন্দা নিয়মিত ক্যাম্পাসের ভেতর দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যাতায়াত করেন, তাদের প্রথমবার প্রবেশের সময় ফরম পূরণ করতে হবে। পরে প্রশাসনের অনুমোদনে তাদের জন্য পাস ইস্যু করা হবে। এরপর গেটের নিরাপত্তাকর্মীদের কাছে সেই পাস দেখিয়ে তারা চলাচল করতে পারবেন। তবে ক্যাম্পাসের ভেতরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করার সুযোগ থাকবে না।

সম্প্রতি এক নারী শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পরই নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেয় প্রশাসন।

প্রক্টর আরও জানান, বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র যাচাই, লগবুকে তথ্য লিপিবদ্ধ ও স্বাক্ষর বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা বাড়াতে কুইক রেসপন্স টিম গঠন, নিরাপত্তা হটলাইন চালু, সিসিটিভি স্থাপন এবং আলোর ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আইডি কার্ড বহন বাধ্যতামূলক করা হবে। নির্মাণ শ্রমিক ও দোকান কর্মীদের জন্যও পরিচয়পত্র চালুর সিদ্ধান্ত হয়েছে। ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ, আনসার সদস্য বৃদ্ধি, সীমানা প্রাচীর ও গেট উন্নয়নসহ একাধিক নিরাপত্তামূলক পদক্ষেপও নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানসহ সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এখন থেকে জাবিতে চলাচলে বহিরাগতদের পাস বাধ্যতামূলক

সর্বশেষ আপডেট ১০:২৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬