ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

একীভূত হওয়া পাঁচ ব্যাংক থেকে যে ভাবে গ্রাহকরা অর্থ ফেরত পাবে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:১৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 156

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে।

এতে একটি নির্দিষ্ট স্কিম প্রণয়ন করা হয়েছে যা অনুসারে প্রথমে দুই লাখ টাকা উত্তোলন সম্ভব, পরবর্তীতে প্রতি তিন মাসে এক লাখ টাকা করে নেওয়া যাবে। পুরো অর্থ সর্বোচ্চ ২১ মাসের মধ্যে উত্তোলন করা সম্ভব।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক মঙ্গলবার মতিঝিলে ব্রিফিংয়ে জানান, সাধারণ সঞ্চয়ী হিসাব ছাড়াও এফডিআর ও ডিপিএস-এর ক্ষেত্রে অর্থ ফেরতের ব্যবস্থা রাখা হয়েছে।

মেয়াদপূর্তির এফডিআর থেকে প্রথমে এক লাখ টাকা উত্তোলন সম্ভব, বাকি অর্থ নির্ধারিত সময়ে নবায়ন করা হবে, প্রতিবার মুনাফা তুলে নেওয়া যাবে।

তিনি বলেন, তিন মাস মেয়াদি আমানতের ক্ষেত্রে তিনবার, ছয় মাসে দুইবার এবং এক বা দুই বছরের আমানতেও নির্ধারিত সময় অনুযায়ী ধাপে ধাপে উত্তোলন সম্ভব।

গুরুতর অসুস্থ বা দুরারোগ্য রোগী আমানতকারীদের জন্য বিশেষ সুবিধা থাকবে। কিডনি বা জটিল রোগে চিকিৎসাধীন ব্যক্তিরা চিকিৎসা খরচের জন্য সীমাহীন অর্থ তুলতে পারবেন, যথাযথ নথি জমা দেওয়ার শর্তে।

অন্যান্য অসুস্থতার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অনুমোদন, প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক অতিরিক্ত অর্থ অনুমোদন করবে।

শাহরিয়ার সিদ্দিক বলেন, কেউ যদি ধাপে ধাপে টাকা তোলার সময়ে সমস্যা পান, সংশ্লিষ্ট ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের কাছে সরাসরি জানাতে পারবেন। সরকার ও বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

নতুন ব্যবস্থাপনা গঠন প্রক্রিয়া চলছে। ব্যাংকের এমডি ও চেয়ারম্যান নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যাচাই-বাছাই শেষে অনুমোদন প্রদান করা হবে।

পাঁচ ব্যাংকের একীকরণে মানবসম্পদ, শাখা ও প্রযুক্তিগত ব্যবস্থা সমন্বয় চলছে। একাধিক শাখা ধাপে ধাপে একীভূত করা হবে, প্রধান কার্যালয় ভাড়া ভবন ধীরে ধীরে বন্ধ হবে।

এছাড়া পাঁচটি আলাদা কোর ব্যাংকিং সফটওয়্যার একীভূত করে একটি সমন্বিত প্ল্যাটফর্মে আনার কাজ চলছে।

শাহরিয়ার সিদ্দিক বলেন, সরকার ও বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে দক্ষ, লাভজনক এবং টেকসই ব্যাংকে পরিণত করতে দ্রুত প্রশাসনিক ও কাঠামোগত সংস্কার এগিয়ে নিয়ে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একীভূত হওয়া পাঁচ ব্যাংক থেকে যে ভাবে গ্রাহকরা অর্থ ফেরত পাবে

সর্বশেষ আপডেট ০৭:১৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬