ঢাকা ০১:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তাল পদ্মায় চলছে অবৈধ খেয়ানৌকা, দুর্ঘটনার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  • সর্বশেষ আপডেট ০৫:৫৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 130

উত্তাল পদ্মায় চলছে অবৈধ খেয়ানৌকা, দুর্ঘটনার শঙ্কা

পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনুমোদন ছাড়াই উত্তাল পদ্মা নদীতে  খেয়ানৌকায় যাত্রী পারাপারের অভিযোগ উঠেছে। ভরা মৌসুমে উত্তাল নদীতে এসব খেয়ানৌকায় প্রতিদিন শত শত মানুষ পারাপার হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, নাজিরগঞ্জ নদীবন্দরের সীমানায় এ ধরনের যাত্রী পারাপার ও টোল আদায়ের কোনো অনুমতি দেওয়া হয়নি। সংস্থাটি অবৈধ কার্যক্রম বন্ধে পাবনা জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার অনুরোধও করেছে। তবে জেলা প্রশাসনের দাবি, কারা যাত্রী পারাপারের নামে টোল আদায় করছে, সে বিষয়ে তাদের কাছে নির্দিষ্ট তথ্য নেই।

সরেজমিনে দেখা গেছে, পাবনার নাজিরগঞ্জ ও রাজবাড়ীর ধাওয়াপাড়া ঘাটের মধ্যে প্রতিদিন শত শত যাত্রী খেয়ানৌকায় পদ্মা নদী পার হচ্ছেন। একই পথে সরকারি ফেরি ও স্পিডবোট চলাচল করলেও খেয়ানৌকায় যাত্রী পরিবহন বন্ধ হয়নি। যাত্রীদের কাছ থেকে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত টোল আদায় করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র বৈধ অনুমোদন বা কার্যকর ইজারা ছাড়াই ঘাট পরিচালনা করছে। প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় এ কার্যক্রম চলছে বলেও অভিযোগ তাদের। বর্ষার মৌসুমে পদ্মা নদী উত্তাল থাকায় ঝুঁকিপূর্ণভাবে নৌকায় যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, অবৈধ খেয়াঘাট বন্ধে গত ২১ এপ্রিল পাবনা জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়। এর জবাবে ১৪ মে জেলা প্রশাসক জানান, অবৈধ খেয়াঘাট পরিচালনার বিষয়ে তারা অবগত নন।

এদিকে নাজিরগঞ্জ খেয়াঘাট নিয়ে করা একটি রিট মামলায় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের মেয়াদ গত ১৬ জুলাই আরও ছয় মাস বাড়ানো হয়েছে। এর মধ্যেই নাজিরগঞ্জ নদীবন্দরের সীমানার মধ্যে যাত্রী পারাপারের নামে টোল আদায় অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘাটে টোল আদায়কারীদের দাবি, স্থানীয় বিএনপি নেতা ডা. আবদুল সালামের নির্দেশনায় তারা ঘাট পরিচালনা করছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ডা. আবদুল সালাম। তিনি বলেন, সাধারণ যাত্রীদের পারাপারের সুবিধার জন্য নৌকার মালিকরা নিজেরাই খেয়াঘাট পরিচালনা করছেন। ঘাট পরিচালনার বিষয়ে তার কোনো এখতিয়ার নেই বলেও দাবি করেন তিনি।

বিআইডব্লিউটিএর নাজিরগঞ্জ নৌবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা গাজী মো. আব্দুল মোতালিব বলেন, অনুমোদন ছাড়াই নৌকার মাধ্যমে যাত্রী পারাপার এবং টোল আদায়ের বিষয়টি তাদের নজরে এসেছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। জেলা প্রশাসনও জানিয়েছে, এ ধরনের টোল আদায় বা যাত্রী পারাপারের জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্থানীয় প্রশাসনের সহায়তায় বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি বিআইডব্লিউটিএর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উত্তাল পদ্মায় চলছে অবৈধ খেয়ানৌকা, দুর্ঘটনার শঙ্কা

সর্বশেষ আপডেট ০৫:৫৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬