ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা ইপিজেডে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৯:২০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 198

চীনভিত্তিক (হংকং) প্রতিষ্ঠান তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেড উত্তরা ইপিজেডে প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ) সঙ্গে লিজ চুক্তি সই করেছে।

চুক্তি অনুযায়ী, কোম্পানিটি ১৯ দশমিক ৫৯ মিলিয়ন ডলার ব্যয়ে একটি আধুনিক তৈরি পোশাক কারখানা স্থাপন করবে। এ প্রকল্পের মাধ্যমে ৩ হাজার ২৫৪ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বেপজা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং কোম্পানিটির মনোনীত পরিচালক জি ঝেনিউ চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিষ্ঠানটি বছরে প্রায় ৭০ লাখ পিস ওভেন ও নিট পোশাক—যেমন শার্ট, জিন্স, জ্যাকেট, টি-শার্ট, পোলো শার্ট, স্পোর্টসওয়্যার, সোয়েটার ও হুডি—উৎপাদন করবে। ২৪ হাজার বর্গমিটার জায়গাজুড়ে নির্মিতব্য কারখানায় উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।

বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংস্থাটি সব ধরনের সহায়তা প্রদান করবে। তিনি উল্লেখ করেন, নতুন সরকার বিনিয়োগ সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ এবং আরও দক্ষ ও আধুনিক সেবা দিতে বেপজা কাজ করছে। পাশাপাশি, সম্ভাব্য ক্ষেত্রে স্থানীয় উৎস থেকে মানসম্মত কাঁচামাল সংগ্রহের আহ্বান জানান তিনি।

জি ঝেনিউ বেপজার নীতিগত সহায়তায় সন্তোষ প্রকাশ করে বাংলাদেশকে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় গন্তব্য হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, আগামী এপ্রিল থেকে কারখানার নির্মাণকাজ শুরু হবে এবং পরের বছর রপ্তানি কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উত্তরা ইপিজেডে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

সর্বশেষ আপডেট ০৮:৩৯:২০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬