ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের আগে জ্বালানি তেলের দাম বাড়ছে না: সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 250

ঈদুল ফিতরের আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, জ্বালানি সংকটের অজুহাতে ঈদযাত্রা ব্যাহত করা বা পরিবহন ভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া হবে না।

মন্ত্রী জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের মজুদ সন্তোষজনক ও নিরাপদ আছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাসসহ সব ধরনের পরিবহনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, জ্বালানির ঘাটতির কারণে ঈদযাত্রায় কোনো সমস্যা হবে না এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগও থাকবে না।

সড়কমন্ত্রী জানান, রাজধানীর গণপরিবহন ব্যবস্থা আধুনিক করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। মেট্রোরেলের সঙ্গে মনোরেলসহ অন্যান্য পরিবহন সমন্বয়ের মাধ্যমে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঈদের আগে জ্বালানি তেলের দাম বাড়ছে না: সড়কমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৯:২৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬