ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল
- সর্বশেষ আপডেট ১১:২০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / 180
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (৩ মার্চ)। প্রথম দিন ১৩ মার্চের ট্রেনের টিকিট দেয়া হবে। সিলেটসহ পূর্বাঞ্চল রেলের সব’কটি রুটে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে কাল দুপুর ২টায়।
এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এছাড়াও এবার ঈদ যাত্রায় যাত্রীদের জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
তথ্য বলছে, উৎসবের সময় পূর্বাঞ্চলে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ৫৪টির বেশি আন্তঃনগর ট্রেন পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ে। আর রাজশাহী, রংপুর, খুলনা বিভাগ নিয়ে পশ্চিমাঞ্চলে পরিচালনা করা হয় ৫৮টি আন্তঃনগর ট্রেন।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ মার্চ থেকে শুরু হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি। রেলওয়ে সূত্র বলছে, প্রথম দিন পাওয়া যাবে ১৩ মার্চের টিকিট। বিক্রির দ্বিতীয় দিন ৪ মার্চ ১৪ মার্চের টিকিট পাবেন যাত্রীরা।
এছাড়াও, ১৫ মার্চের ট্রেনের টিকিট মিলবে ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট পাওয়া যাবে ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের আগাম টিকিট বিক্রি হবে আগামী ৯ মার্চ।
































