ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংক পাঁচ শরিয়াহ ব্যাংক থেকে পাওনা ফেরত চায়

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২১:৫২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 120

ইসলামী ব্যাংক। ফাইল ছবি

প্রায় ১০ হাজার কোটি টাকা ফেরত চেয়ে পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক। জনতা ব্যাংক থেকেও পাওনা আদায়ে সহায়তা চাওয়া হয়েছে।

গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান। বৈঠকে পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান বলেন, দ্রুত অর্থ ফেরত দেওয়া প্রয়োজন। গভর্নর বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসলামী ব্যাংক পাঁচ শরিয়াহ ব্যাংক থেকে পাওনা ফেরত চায়

সর্বশেষ আপডেট ০৭:২১:৫২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬