ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে সাইবার হামলা, রেলব্যবস্থা অচল

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 263

ইরান সাইবার হামলার মাধ্যমে ইসরায়েলের রেলওয়ে ব্যবস্থা অচল করে দিয়েছে বলে দাবি করেছে দেশটির সংবাদ সংস্থা ফার্স। বৃহস্পতিবার (১২ মার্চ) সংবাদ সংস্থাটির প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

ফার্সের প্রতিবেদনে বলা হয়, ‘ইসরায়েলের রেলওয়ে ব্যবস্থা হ্যাক করা হয়েছে। সাইবার হামলার ফলে শত্রুর রেলব্যবস্থা অচল হয়ে পড়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব রেলস্টেশন নিরাপদ নয়।’

এদিকে বুধবার (১১ মার্চ) স্থানীয় সময় রাত দেড়টার দিকে উত্তর উপসাগরে ইরাকের উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে দুটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হেনেছে।

হামলার পর উভয় জাহাজেই আগুন লাগে বলে জানিয়েছে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও)। পরে জাহাজ দুটির সব ক্রু সদস্যকে সরিয়ে নেয়া হয়। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, মোট ৩৮ জন নাবিককে উদ্ধার করা হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে।

এদিকে ইরাকের বন্দর কর্তৃপক্ষের অধীন প্রতিষ্ঠান জেনারেল কোম্পানি ফর পোর্টস অব ইরাক (জিসিপিআই)- এর মহাপরিচালক জানিয়েছেন, তেল টার্মিনালগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে বাণিজ্যিক বন্দরগুলো এখনও চালু রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসরায়েলে সাইবার হামলা, রেলব্যবস্থা অচল

সর্বশেষ আপডেট ০২:১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬