ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের শর্তহীন আত্মসমর্পণ চায় ট্রাম্প

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৩৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 103

ইরান নিঃশর্ত আত্মসমর্পণ না করলে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “ইরানের সঙ্গে কোনো চুক্তি নয়—শুধু নিঃশর্ত আত্মসমর্পণই গ্রহণযোগ্য।”

তিনি আরও বলেন, নতুন নেতৃত্ব নির্বাচনের পর যুক্তরাষ্ট্র ও মিত্ররা ইরানকে অর্থনৈতিকভাবে পুনর্গঠনে কাজ করবে। এর আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুদ্ধে নিহত আয়াতুল্লাহ আলী খামেনির পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকা উচিত।

এদিকে ইসরাইল শুক্রবার বৈরুতের দক্ষিণ উপশহরে ব্যাপক হামলা চালিয়েছে এবং ইরানেও নতুন করে আঘাত হেনেছে। ইসরাইলি বাহিনীর দাবি, প্রায় ৫০টি যুদ্ধবিমান তেহরানে খামেনির কম্পাউন্ডের নিচে থাকা একটি বাঙ্কারে হামলা চালিয়েছে।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, সংঘাত থামাতে কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে। তিনি বলেন, ইরান শান্তি চাইলেও দেশের মর্যাদা রক্ষায় কোনো দ্বিধা করবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানের শর্তহীন আত্মসমর্পণ চায় ট্রাম্প

সর্বশেষ আপডেট ১০:৩৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬