শিরোনাম
ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত বেড়ে ৬

নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৯:৫৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 100
ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ছয়জন সেনা নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে।
সেন্টকম জানিয়েছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ছিল কেসি–১৩৫ ধরনের রিফুয়েলিং বিমান। এতে মোট ছয়জন ক্রু সদস্য ছিলেন এবং দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন।
মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে বলা হয়েছে, এই ঘটনায় শত্রু বা মিত্র বাহিনীর গুলির কোনো প্রমাণ পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল এবং নিখোঁজ থাকা দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছিল। পরে নিশ্চিত হওয়া যায়, উড়োজাহাজে থাকা ছয়জনই প্রাণ হারিয়েছেন।



































