ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আবার বাড়ল সোনার দাম

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:১৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 24

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা খাঁটি সোনার দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এর আগে সর্বশেষ বুধবার সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

ঘন ঘন মূল্য সমন্বয়ের কারণে দেশের স্বর্ণবাজারে অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাবও স্থানীয় বাজারে পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আবার বাড়ল সোনার দাম

সর্বশেষ আপডেট ১১:১৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬