ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব অর্থনৈতিক ফোরামের সেশনে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:২৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 173

সংগৃহীত ছবি

চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) উচ্চপর্যায়ের প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টায় দালিয়ান শহরের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ (Innovation on a Broader Scale) শীর্ষক এই গুরুত্বপূর্ণ সেশনটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও স্বাগত ও উদ্বোধনী বক্তব্য পেশ করেন।

এই বিশ্বমঞ্চে বিশ্বনেতাদের উপস্থিতিতে বৈশ্বিক প্রবৃদ্ধি ও উদ্ভাবন নিয়ে আলোচনা হয়। সেশনে বাংলাদেশ ছাড়াও বিশ্বরাজনীতি ও অর্থনীতির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন সরকারপ্রধান অংশ নেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসোরিন উছরাল, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ।

সেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশ থেকে আগত সরকারপ্রধানদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক ও কুশল বিনিময় করেন। এসব দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের সঙ্গে বন্ধুভাবাপন্ন রাষ্ট্রগুলোর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের সেশনে প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ১১:২৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬