ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আদালত হয়রানির জায়গা নয়, নিরাপদ স্থল: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 24

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আদালত হয়রানির জায়গা নয়, ন্যায়বিচার পাওয়ার নিরাপদ স্থল। মানুষের মধ্যে এমন বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর করা সম্ভব হবে।

সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়ায় ‘ই বেইল বন্ড’ কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আর কোনও স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, তা এখন সময়ের দাবি।

তিনি বলেন, ন্যায় প্রতিষ্ঠা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম উপাদান। যা মূলত নৈতিকতা, আইন ও মানুষের প্রাপ্ত অধিকারের মৌলিক ভিত্তি। ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকাই মুখ্য।

এর আগে, সকালে প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউসে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এ সময় জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পরে আদালতের কনফারেন্স রুমে দেশের প্রথম ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থাপনা ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের উদ্বোধন করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আদালত হয়রানির জায়গা নয়, নিরাপদ স্থল: প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ১২:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬