ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বৈঠকে বসছে বাফুফে, আলোচনায় ১৯ এজেন্ডা

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ১২:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 7

বাংলাদেশ ফুবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রোববার (১৯ এপ্রিল)। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সভা।

সভায় আলোচনার জন্য ১৯টি গুরুত্বপূর্ণ এজেন্ডা রাখা হয়েছে। তবে সভার সংক্ষিপ্ত সময়ে এতগুলো বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হবে কি না, তা নিয়ে খোদ ফেডারেশনের অন্দরমহলেই সংশয় দেখা দিয়েছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিটির এক বছর পার হলেও এখনো বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়নি। আজকের সভায় এজিএম-এর ভেন্যু ও সময় চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।

আজকের সভার অন্যতম প্রধান বিষয় হলো ২০২৬ সালের প্রস্তাবিত বাজেট। এছাড়া জাতীয় ফুটবল দলের জন্য নতুন প্রধান কোচ, গোলরক্ষক কোচ, ফিজিও ও ডেভেলপমেন্ট কোচ নিয়োগের বিষয়টিও এজেন্ডায় রাখা হয়েছে।

দেশের তৃণমূল ফুটবলের জন্য একটি বড় খবর হলো, আগামী বছর থেকে চতুর্থ থেকে অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে ফুটবল অন্তর্ভুক্ত করছে সরকার। এই কারিকুলামে ফুটবলের কোন কারিগরি দিকগুলো থাকবে, তা নিয়ে একটি খসড়া প্রস্তাবনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটুকে। আজকের সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

২০২৫-২৬ মৌসুমের আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি দেশের ঘরোয়া ফুটবলের শীর্ষ দুই স্তর—বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও চ্যাম্পিয়নশিপ লিগকে আরও আধুনিক ও পেশাদার করার পরিকল্পনা রয়েছে বাফুফের। পাশাপাশি জেলা ও তৃণমূল পর্যায়ের লিগগুলো নিয়েও আলোচনার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আজ বৈঠকে বসছে বাফুফে, আলোচনায় ১৯ এজেন্ডা

সর্বশেষ আপডেট ১২:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬