ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৪:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 70

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ছাড়া নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের প্রধান পূর্বশর্তই হলো নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ। এ কারণে সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) উন্নয়নকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা। বিনিয়োগকারীরা সবসময় নিরাপদ পরিবেশে বিনিয়োগ করতে চান। জানমালের নিরাপত্তা নিয়ে সামান্য শঙ্কা থাকলেও বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ হারান, এমনকি দেশীয় উদ্যোক্তারাও নতুন বিনিয়োগে নিরুৎসাহিত হন।

বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, সিইআইজেডসহ দেশের সব অর্থনৈতিক অঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করছে। শিল্পাঞ্চলে কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা বরদাশত করা হবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বাংলাদেশ চীনা অর্থনৈতিক অঞ্চলের চেয়ারম্যান ওয়াং বেংকিয়ান, চীনা সড়ক ও সেতু করপোরেশনের (সিআরবিসি) ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ইয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, আনোয়ারার বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক বিনিয়োগ আসবে এবং বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬