ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্র-ড্রোনসহ ঢাকায় নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 95

ঢাকায় পৃথক অভিযানে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, তারা রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতা ও গুপ্ত হামলার পরিকল্পনা করছিল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিবি রমনা বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন— মো. ইমরান চৌধুরী, মো. মোস্তাকিম চৌধুরী, রিপন হোসেন শেখ ও আবু বক্কর। পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ওয়ান শ্যুটারগান, গুলি, ড্রোন, মেটাল ডিটেক্টরসহ বিভিন্ন সরঞ্জাম ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা নিষিদ্ধ সংগঠন ‘আকসা’র সঙ্গে যুক্ত ছিল। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সমন্বিত হামলার প্রস্তুতি চলছিল বলেও অভিযোগ রয়েছে।

ডিবি সূত্র বলছে, গোয়েন্দা নজরদারির ভিত্তিতেই একাধিক স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা সম্ভব হয়। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অস্ত্র-ড্রোনসহ ঢাকায় নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য আটক

সর্বশেষ আপডেট ০৬:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬