ঢাকা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থপাচার অভিযোগ ভিত্তিহীন: প্রতিমন্ত্রী শরীফুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 7

রপ্তানির আড়ালে অর্থপাচারের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেছেন, তাঁর নাম জড়িয়ে প্রকাশিত সংবাদে গুরুতর ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে।

সোমবার (৮ জুন) এক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে তাঁর সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক ও বিভ্রান্তিকর।

তিনি স্পষ্টভাবে জানান, তাঁকে বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়। তিনি কখনোই ওই পদে ছিলেন না। তবে প্রতিষ্ঠানের একজন পরিচালক হিসেবে তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করেন তিনি।

প্রতিমন্ত্রীর দাবি, প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতেই এমন তথ্য প্রচার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তাঁর নাম জড়িয়ে প্রতিবেদন প্রকাশ করা দুঃখজনক। প্রকাশিত তথ্য সংশোধন করে একই গুরুত্বে সংশোধনী প্রকাশের দাবি জানান তিনি।

এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অর্থপাচার অভিযোগ ভিত্তিহীন: প্রতিমন্ত্রী শরীফুল

সর্বশেষ আপডেট ০৩:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬