ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী আমলে চাঁদাবাজি ২০-৫০ শতাংশ বেড়েছে: ঢাকা চেম্বার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 159

নতুন সরকারের কাছে কঠোর বার্তা ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। অন্তর্বর্তী সরকারের সময় দেশে চাঁদাবাজি ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

সোমবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি তাসকীন আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে চাঁদাবাজি কমার বদলে উল্টো বেড়েছে।

আগে যে হারে চাঁদা দিতে হতো, ২০২৪ সালের ৬ আগস্টের পরও একই হারে দিতে হয়েছে; বরং অনেক ক্ষেত্রে তা ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

তিনি দাবি করেন, সরকারি দপ্তরে একদিনের জন্যও দুর্নীতি কমেনি। কারখানায় ঢুকতে চাঁদা, অফিস চালাতে চাঁদা, রাস্তায় চলতে চাঁদা—ব্যবসায়ীদের নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে এসব। এই পরিস্থিতি বন্ধ না হলে ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি।

চাঁদাবাজ কারা—এমন প্রশ্নে তাসকীন আহমেদ বলেন, ক্ষমতাসীন দলের পরিচয়দানকারী ব্যক্তি, পুলিশ ও রাজস্ব কর্মকর্তাসহ বিভিন্ন পক্ষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যখন যে সরকার আসে, তখনই একদল লোক নিজেদের সরকারি দলের লোক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে—কখনো অনুষ্ঠান, কখনো পাড়া বা অন্য অজুহাতে।

তিনি বলেন, চাঁদাবাজি ও দুর্নীতি যেন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। বাধা দিতে গেলে কোথাও কোথাও গোলাগুলির ঘটনাও ঘটছে। ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষ কেউই এই সংস্কৃতি চায় না। নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হোক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অন্তর্বর্তী আমলে চাঁদাবাজি ২০-৫০ শতাংশ বেড়েছে: ঢাকা চেম্বার

সর্বশেষ আপডেট ০৮:৪৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬