ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১২৫

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 19

দেশে হামের প্রকোপ কমার লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১২৫ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম বিষয়ক বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৬৮৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৯০ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। আর পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর।

এদিকে গত একদিনে নতুন করে ১ হাজার ১২৫ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। পরিস্থিতি মোকাবিলায় অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১২৫

সর্বশেষ আপডেট ০৫:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬