শিরোনাম
সৌদিতে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 39
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রোববার সন্ধ্যায় চাঁদ দেখার পর এ ঘোষণা দেওয়া হয়।
চাঁদ দেখার মধ্য দিয়ে হজের মাস জিলহজের আনুষ্ঠানিক সূচনা হলো। এ বছর হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আরাফার দিন পালিত হবে ২৬ মে, মঙ্গলবার।
ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো হজ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করার বিধান রয়েছে।
প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি সৌদি আরবে হজ পালনে অংশ নেন। এরই অংশ হিসেবে এখন মক্কা ও মদিনায় হজযাত্রীদের উপস্থিতি বাড়ছে।





































