ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গবেষণা বাজেট নিয়ে ইউজিসির ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 8

২০২৬–২৭ অর্থবছরে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতে ২২৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সংস্থাটি বলছে, গবেষণা খাতে কোনো বরাদ্দ নেই—এমন সংবাদ সঠিক নয়।

২০২৬–২০২৭ অর্থবছরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতে ২২৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

শুক্রবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউজিসি জানায়, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে গবেষণা বাজেট নিয়ে অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদ তাদের নজরে এসেছে। এসব প্রতিবেদনে গবেষণা অর্থায়নের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয়নি, যা শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।

ইউজিসির ভাষ্য, চলতি অর্থবছরে গবেষণা খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি—এ ধরনের তথ্য সঠিক নয়। বরং গবেষণা খাতে বরাদ্দ বাড়িয়ে ২২৬ কোটি টাকা করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, গবেষণা অর্থায়নে দ্বৈততা দূর করতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অর্থায়ন পদ্ধতিকে আরও সহজ, স্বচ্ছ ও গবেষকবান্ধব করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতা, গবেষণার অগ্রাধিকার বা বিষয়ভিত্তিক বৈচিত্র্যে কোনো প্রভাব পড়বে না।

ইউজিসি জানিয়েছে, ২ জুলাই সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে গবেষণা পরিকল্পনা, উপখাতভিত্তিক অর্থের চাহিদা এবং বাজেট প্রাক্কলন দ্রুত কমিশনে পাঠাতে চিঠি দেওয়া হয়েছে। এসব তথ্য পাওয়ার পর দ্রুত বরাদ্দ ছাড়ের কার্যক্রম শুরু হবে।

গবেষণা বাজেট প্রণয়নের ক্ষেত্রে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো, জ্যেষ্ঠ ও নবীন গবেষকদের সমন্বয়ে গবেষণা পরিবেশ গড়ে তোলা এবং জাতীয় প্রয়োজন ও সরকারের অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়ার নির্দেশনাও দিয়েছে ইউজিসি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গবেষণা বাজেট নিয়ে ইউজিসির ব্যাখ্যা

সর্বশেষ আপডেট ১০:৩৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬