ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাজার নিয়ন্ত্রণ করবে এআই: শিল্প মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 6

দেশের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্য স্থিতিশীল রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করবে সরকার। প্রথম ধাপে ৩০টি সংবেদনশীল পণ্যকে এ ব্যবস্থার আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৩ জুলাই) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে সরকারি অনুদান, পুরস্কার ও বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, বাজারদর নিয়ন্ত্রণের পাশাপাশি পণ্যের উৎপাদন, আবহাওয়ার প্রভাব, সম্ভাব্য ফলন এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে আগাম পূর্বাভাস দিতে সমন্বিত এআইভিত্তিক একটি মডেল তৈরি করা হবে। এ কাজে সংশ্লিষ্ট একাধিক মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে।

মন্ত্রী আরও বলেন, সিলেটকে দেশের অন্যতম সবজি রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশের প্রায় অর্ধেক সবজি রপ্তানিকারক সিলেটের হলেও প্যাকেজিং ও আন্তর্জাতিক মানের সনদসংক্রান্ত জটিলতায় পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। এ সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে।

তিনি জানান, সবজি সংরক্ষণে সারাদেশে প্রায় দুই হাজার কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার উল্লেখযোগ্য অংশ সিলেটে স্থাপন করা হবে।

এ ছাড়া শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাজার নিয়ন্ত্রণ করবে এআই: শিল্প মন্ত্রী

সর্বশেষ আপডেট ১০:২১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬