ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির জানাজা ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের কড়া হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 5

সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন করে সতর্ক করেছে ইরান। এ সময় দেশটির সামরিক বাহিনী যেকোনো হামলার জবাবে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে।

সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা উপলক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘ভুল হিসাব না করার’ সতর্কবার্তা দিয়েছে ইরান। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা হুমকির জবাবে দেশটির সশস্ত্র বাহিনী দ্রুত ও কঠোর প্রতিশোধ নেবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নেবেন। এছাড়া চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান হে ওয়েই এবং ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ও বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইনও অনুষ্ঠানে যোগ দেবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দুই দেশের ঐতিহাসিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের গুরুত্বকে তুলে ধরে।

আগামী ৪ জুলাই তেহরানে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ৯ জুলাই খামেনির নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে। এর মধ্যবর্তী সময়ে কোম ও ইরাকেও বিভিন্ন স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও একই ধরনের সতর্কবার্তা দিয়ে বলেন, দেশটির জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব তাৎক্ষণিক ও শক্তভাবে দেওয়া হবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘মৃত্যুর লক্ষ্যবস্তু’ বলে মন্তব্য করার পরই এ প্রতিক্রিয়া আসে।

জানাজাকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি তেহরান ও মাশহাদসহ কয়েকটি শহরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খামেনির জানাজা ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের কড়া হুঁশিয়ারি

সর্বশেষ আপডেট ১০:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬