ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন একটি শক্তি মাথাচাড়া দিচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 10

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে সরানো হলেও এখন নতুন একটি শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি নেতাকর্মীদের ভোটব্যাংক সুসংহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতিতে বিশ্বাসী। এ দেশের মানুষ ধর্মভীরু হলেও ধর্মান্ধ নয়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ মিলেই বাংলাদেশের সমাজ গড়ে উঠেছে।

মির্জা ফখরুলের দাবি, জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও এখন এমন একটি রাজনৈতিক শক্তি সক্রিয় হচ্ছে, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি। ধর্মপ্রাণ মানুষ, বিশেষ করে নারীদের বিভ্রান্ত করে তারা ভোটব্যাংক তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

জুলাই সনদ নিয়ে জামায়াতে ইসলামীর অবস্থানের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি জুলাই সনদ মানে না—এমন প্রচার সত্য নয়, এটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু দল ও সংগঠন টিকে থাকে। দীর্ঘ ১৮ বছর নানা প্রতিকূলতার মধ্যেও নেতাকর্মীরা মাথা নত করেননি। সেই ঐক্য ধরে রেখে সবাইকে সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, স্থায়ী কমিটির সদস্য নুর করিমসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন একটি শক্তি মাথাচাড়া দিচ্ছে: মির্জা ফখরুল

সর্বশেষ আপডেট ১০:২৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬