ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলপাটার সিলের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, পলাতক স্বামী

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১২:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 63

সিলপাটার সিলের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, পলাতক স্বামী

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মসলা পেষার সিলপাটার সিল দিয়ে মাথায় আঘাত করে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানিয়া খাতুন (২৪) ওই গ্রামের সোহবার আলী সেখের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম মো. শাহপরান।

তাড়াশ থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, তিন থেকে চার বছর আগে তানিয়া ও শাহপরানের বিয়ে হয়। বিয়ের পর শাহপরান শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তানিয়াকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় সিলপাটার সিল দিয়ে মাথায় আঘাত করে তানিয়াকে হত্যা করা হয়েছে।

ওসি (তদন্ত) শাহ আলম আরও জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই শাহপরান পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিলপাটার সিলের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, পলাতক স্বামী

সর্বশেষ আপডেট ১২:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬