ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 17

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রাত পৌনে ১২টার দিকে কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কিছুক্ষণ আগেই তৌফিক নেওয়াজ মারা গেছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে তৌফিক নেওয়াজের মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের স্থান ও সময় বুধবার দুপুরের পর পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জে আর ওয়াদুদ টিপু।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ দীর্ঘদিন আইন পেশায় যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন।

২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। চলতি বছরের ২৭ মে স্বজনরা তাকে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে যান। সেখানে কারাবন্দী স্ত্রী দীপু মনির সঙ্গে তার দেখা করার ব্যবস্থা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সর্বশেষ আপডেট ১১:৩৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬