ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগ আমলের ডিলার রাখতে চায় না টিসিবি

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 10

টিসিবি

আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া ডিলারদের আর রাখতে চায় না ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ডিলার নিয়োগের ক্ষেত্রে ওই সময়ে কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছিল না এবং অনেক ডিলার যথাযথভাবে দায়িত্ব পালন করেননি; এমন অভিযোগের ভিত্তিতে নতুন করে ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন ডিলার নিয়োগের জন্য ইতোমধ্যে একটি নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে টিসিবি। নীতিমালা চূড়ান্ত হওয়ার পর এর ভিত্তিতেই নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বিষয়টি কমিটির সদস্যদের অবহিত করেন।

বৈঠকে টিসিবির কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। বিশেষ করে সরকারের ভর্তুকির পরিমাণ কমিয়ে আনার বিষয়ে মতবিনিময় করেন কমিটির সদস্যরা। পাশাপাশি টিসিবির প্রচলিত পণ্যের বাইরে সাধারণ মানুষের কাছে আরও কিছু পণ্য বাজারমূল্যের তুলনায় কম দামে বিক্রির পরিকল্পনার কথাও জানানো হয়।

এদিকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। কমিশন প্রতিষ্ঠার পর গত ১০ বছরে এর প্রাতিষ্ঠানিক ব্যয় কত হয়েছে, কত টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং বর্তমানে কতগুলো মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে; এসব তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

এ ছাড়া বড় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশন কী ধরনের ব্যবস্থা নিয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য চেয়েছে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীরসহ কমিটির সদস্যরা অংশ নেন। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আ. লীগ আমলের ডিলার রাখতে চায় না টিসিবি

সর্বশেষ আপডেট ১২:০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬