ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রী তারেক রহমান

সবাই বাংলাদেশি, সম্প্রীতি রক্ষায় সতর্ক থাকুন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 24

প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মীয় সম্প্রীতির পরিবেশ কেউ যাতে নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়। বাংলাদেশের সব নাগরিকের পরিচয় একটাই; আমরা সবাই বাংলাদেশি। এই পরিচয়কে গর্বের সঙ্গে ধারণ করতে হবে।

তিনি বলেন, আবহমানকাল ধরে বাংলাদেশে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালন করে আসছে।

তবে বিভিন্ন সময়ে ‘কংস-চরিত্রের’ কিছু মানুষ রাষ্ট্র ও সমাজে বিভেদ এবং বিরোধ জিইয়ে রাখার অপচেষ্টা চালিয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, সমাজবিরোধী অপশক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং কেউ যেন দেশের বিদ্যমান সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধানমন্ত্রী তারেক রহমান

সবাই বাংলাদেশি, সম্প্রীতি রক্ষায় সতর্ক থাকুন

সর্বশেষ আপডেট ১২:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬