ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
নবীনগরে বিমানমন্ত্রী

‘শেখ হাসিনা, কালকেই আসুন; হাতকড়া দিয়ে রিসিভ করব’

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সর্বশেষ আপডেট ০৬:৫২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 95

নবীনগরে বিমানমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘শেখ হাসিনা ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসুন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে দুটি হাতকড়া থাকবে।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপী বেগমের জন্য নির্মিত নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আপনাকে হাতকড়া দিয়ে রিসিভ করা হবে। বাংলাদেশের মানুষের ওপর আপনি যে মানবতাবিরোধী অমানবিক আচরণ করেছেন, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এই বিচার করার জন্য আমরা অপেক্ষায় আছি।’

তিনি বলেন, ‘আমরা পার্শ্ববর্তী দেশকে অনুরোধ করেছি, অতিসত্বর শেখ হাসিনাসহ তার দোসররা যারা পলায়ন করে আছেন, তাদের আমাদের কাছে ফেরত দেওয়া হোক।’

বিগত সরকারের সমালোচনা করে রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরানোর জন্য লুটপাট করে এ দেশের সবকিছু নিয়ে গেছে। কিন্তু এখন লুটপাটের টাকা খেতে পারছে না। এখন বাংলাদেশে আসবে, ফাঁসি হবে।’

শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন; এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মাঝে মাঝে শুনি যে উঁকি দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি এখানে আসবেন। এ কথাগুলো বলে বিশৃঙ্খলা করার জন্য; যারা ফ্যাসিস্ট আমলের, যারা লুকিয়ে আছেন তারা যাতে পুলকিত হন। এ কারণে এ কথাগুলো বলে।’

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের যে অধিকার ক্ষুণ্ণ করা হয়েছিল, তার বিচার করার জন্য আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে জনগণের অধিকার ও জনগণের টাকা লুটের বিষয়গুলোর সমাধান করতে চাই।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নবীনগরে বিমানমন্ত্রী

‘শেখ হাসিনা, কালকেই আসুন; হাতকড়া দিয়ে রিসিভ করব’

সর্বশেষ আপডেট ০৬:৫২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬