ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

অন্তার্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:২৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 30

চন্দ্রনাথ রথ ও শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করা হয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে। এ ঘটনায় বুদ্ধদেব নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন। আহত বুদ্ধদেবের চিকিৎসা চলছে।

জানা গেছে, চন্দ্রনাথ রথ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও তিনি মধ্যমগ্রাম এলাকায় বসবাস করতেন। দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছিলেন তিনি। রাজনৈতিক যোগাযোগ রক্ষা, সভা-সমাবেশের তদারকি এবং নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন চন্দ্রনাথ।

পুলিশের প্রাথমিক ধারণা, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত এই হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, আততায়ীরা প্রথমে গাড়িটির গতিরোধ করে। এরপর জানালার কাচ লক্ষ্য করে গুলি চালানো হয়। চন্দ্রনাথের মাথা ও পেটে গুলি লাগে।

ঘটনার পর গাড়ির কাচে অন্তত তিনটি গুলির চিহ্ন দেখা গেছে। হামলাকারীদের ব্যবহৃত মোটরসাইকেলে কোনো নম্বরপ্লেট ছিল না বলেও জানা গেছে। এছাড়া দুর্বৃত্তদের মাথায় হেলমেট থাকায় তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

ঘটনায় গাড়িচালকও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজেপি সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত নির্বাচনে শুভেন্দু অধিকারীর হয়ে কাজ করা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন চন্দ্রনাথ। তার সঙ্গে আহত বুদ্ধদেবও একই টিমের সদস্য ছিলেন।

ঘটনার পরপরই এলাকায় পৌঁছান বিজেপির একাধিক নেতা ও নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। শুভেন্দু অধিকারীও ঘটনাস্থলে যেতে পারেন বলে জানা গেছে।

পশ্চিমবঙ্গে বিজেপির বড় জয়ের মাত্র কয়েকদিনের মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

সর্বশেষ আপডেট ১১:২৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬