ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে পুরোদমে চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৫৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 30

ইস্টার্ন রিফাইনারি

চলমান জ্বালানি সংকটে প্রায় ১ মাস উৎপাদন অনিয়মিত থাকার পর সৌদি আরব থেকে প্রায় ১ লাখ টন অপরিশোধিত তেল দেশে পৌঁছানোর পর দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি আবারও পূর্ণমাত্রায় উৎপাদনে ফিরছে।

বৃহস্পতিবার বিকাল থেকে শোধনাগারের পরিশোধন কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইস্টার্ন রিফাইনারি পিএলসির উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান জানান, নতুন একটি ক্রুড অয়েল চালান দেশে পৌঁছেছে। সব কারিগরি প্রস্তুতি সম্পন্ন হলে বিকাল ৫টার পর থেকে পুনরায় উৎপাদন শুরু করা হবে।

প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় সাড়ে ৩ হাজার টন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে শুরুতে কারিগরি সমন্বয়ের কারণে উৎপাদন সীমিত রাখা হবে এবং ধীরে ধীরে তা বাড়ানো হবে।

তিনি আরও জানান, সৌদি আরব থেকে আসা ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। এতে প্রায় ১ লাখ ৯৪ মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে।

ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করে শোধন কার্যক্রম চালু করা হবে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বর্তমান মজুত তেল দিয়ে প্রায় ২০ থেকে ২৫ দিন উৎপাদন চালানো সম্ভব হবে। এরপর নতুন চালান আসার সম্ভাবনা রয়েছে চলতি মাসের মাঝামাঝি সময়ে। নিয়মিত সরবরাহ নিশ্চিত হলে উৎপাদন কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না বলে আশা করছে কর্তৃপক্ষ।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আজ থেকে পুরোদমে চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি

সর্বশেষ আপডেট ১১:৫৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬