শিরোনাম
সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১২:৩১:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 36
সন্ধ্যার মধ্যে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়াসহ ১১ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।































