ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন জামায়াতের নবনির্বাচিত এমপিরা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 108

সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর এমপিরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এসময় সেখানে জামায়াতসহ ১১ দলীয় জোটের একাংশ উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির এমপিরা সকাল পৌনে ১১টার দিকে শপথ নেন। তবে বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এবারের নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে ৬৮টি আসন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শপথ নিলেন জামায়াতের নবনির্বাচিত এমপিরা

সর্বশেষ আপডেট ১২:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬