নাইজেরিয়া থেকে ৬৮ হাজার টন এলএনজি মহেশখালীতে
- সর্বশেষ আপডেট ০৯:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 43
৬৮,৬৪৮ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে নাইজেরিয়ার একটি কার্গো জাহাজ বাংলাদেশে পৌঁছেছে। জাহাজটি মহেশখালী দ্বীপের ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) রোববার সন্ধ্যায় পৌঁছায়।
মধ্যপ্রাচ্যে সংকট ও হরমুজ প্রণালির অচল হওয়ার কারণে কাতার থেকে এলএনজি আমদানি বাধাগ্রস্ত হয়ে পড়ায় বিকল্প উৎস হিসেবে নাইজেরিয়া থেকে এই চালান আনা হয়েছে।
গ্লোবাল ভেসেল ট্র্যাকিং সংস্থা মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, ২৮০.৫৭ মিটার লম্বা ও ৪৩.৪২ মিটার চওড়া ‘কুল ভয়েজার’ ১২ মার্চ নাইজেরিয়ার বনি বন্দর থেকে রওনা দিয়ে ৫ এপ্রিল মহেশখালীর উপকূলে পৌঁছায়।
আরপিজিএসএল-এর এলএনজি বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল্লাহ কবির জানান, জাহাজে মোট ৬৮,৬৪৮ টন এলএনজি রয়েছে এবং সোমবার সকাল থেকে খালাসের কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, নাইজেরিয়া থেকে আমদানি করা এই এলএনজির দাম মধ্যপ্রাচ্যের বাজারের কাছাকাছি এবং বাংলাদেশ পূর্বেও বিকল্প উৎস হিসেবে আফ্রিকা থেকে এলএনজি আনে।
এর আগে এপ্রিলে যুক্তরাষ্ট্র থেকে ৬৯,৮৮১ টন এলএনজি নিয়ে একটি জাহাজ এসেছে। চলতি মাসে আরও ৮–৯টি এলএনজি কার্গো দেশে পৌঁছানোর আশা করা হচ্ছে।
































