ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২০:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 103

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্যারিফ’ (এআরটি) চুক্তি বাংলাদেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, এ চুক্তি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় দেশের অবস্থান শক্তিশালী করতে সহায়তা করবে।

জাতীয় সংসদে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের এক প্রশ্নের জবাবে বুধবার (১৭ জুন) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এসব কথা বলেন।

নতুন রপ্তানি বাজার সৃষ্টি ও আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে সরকারের কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্মেলন আয়োজনের তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্যারিফ’ (এআরটি) স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত তৈরি পোশাক রপ্তানিতে শূন্য শুল্ক সুবিধা নিশ্চিত হয়েছে। এই চুক্তি বিদেশি বিনিয়োগ বাড়ানো, জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে, গত ৯ ফেব্রুয়ারি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করে। তবে ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের একাংশের মতে, এর ফলে যুক্তরাষ্ট্র থেকে তুলা, জ্বালানি, সয়াবিন, গম, উড়োজাহাজসহ বিভিন্ন পণ্য আমদানিতে বাংলাদেশের বাধ্যবাধকতা তৈরি হয়েছে। এছাড়া চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের আরোপিত ১৩১টি শর্ত মানার বিষয়টিও আলোচনায় রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৯:২০:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬