সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি
- সর্বশেষ আপডেট ১০:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / 137
সংসদ সদস্যদের জন্য বরাদ্দ আবাসিক ফ্ল্যাটে জানালার পর্দা, ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন সরবরাহের দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান। বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি স্পিকারের মাধ্যমে এ দাবি উত্থাপন করেন।
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যদের আবাসন সুবিধা নিয়ে কথা বলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান।
বুধবার (১৭ জুন) সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সংসদ সদস্যদের জন্য বরাদ্দ আবাসিক ফ্ল্যাটগুলোতে এখনো জানালা-দরজার পর্দা লাগানো হয়নি। এ বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানান তিনি।
স্পিকারের উদ্দেশে মিজানুর রহমান বলেন, আগে জানানো হয়েছিল যে ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন সরবরাহ করা হবে। তাই পর্দার পাশাপাশি এসব প্রয়োজনীয় সরঞ্জামও দেওয়ার জন্য তিনি জোর দাবি জানান।
তিনি বলেন, সম্পূরক বাজেটসহ বিভিন্ন খাতে বড় অঙ্কের বরাদ্দ অনুমোদন হয়েছে। সেই বিবেচনায় সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে ঘোষিত সুবিধাগুলো নিশ্চিত করার আহ্বান জানান তিনি।


































