ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবারের বাজেটকে “চানাচুর মার্কা” বললেন আমির হামজা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 77

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘চানাচুর মার্কা’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। তিনি বলেন, বাজেট শুনতে আকর্ষণীয় হলেও বাস্তবে জনগণের জন্য সুফল বয়ে আনবে না।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের কড়া সমালোচনা করে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আমির হামজা বলেছেন, এই বাজেট অনেকটা ‘চানাচুর মার্কার’ মতো—শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হবে।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আমির হামজা বলেন, জাতীয় বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা। রাষ্ট্রের আয় বাড়াতে কর প্রশাসন আধুনিকায়ন, কর ফাঁকি ও অর্থপাচার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি।

সাধারণ মানুষের ওপর নতুন করে করের চাপ না বাড়িয়ে রাজস্ব আহরণের নতুন খাত খুঁজে বের করার আহ্বান জানান এই সংসদ সদস্য। একই সঙ্গে বেকারত্ব মোকাবিলায় শিল্পায়নকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তিনি।

শিক্ষা খাতে বরাদ্দকে অপর্যাপ্ত উল্লেখ করে আমির হামজা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য আরও বেশি অর্থ বরাদ্দ প্রয়োজন। পাশাপাশি মাদরাসা শিক্ষার প্রতি দীর্ঘদিনের অবহেলার কথা তুলে ধরে তিনি ইবতেদায়ী মাদরাসা এবং প্রতিটি জেলা শহরে একটি করে ফাজিল ও কামিল মাদরাসা জাতীয়করণের দাবি জানান।

কৃষকদের জন্য স্বল্পমূল্যে সার ও বীজ সরবরাহ এবং কৃষি যন্ত্রপাতি শুল্কমুক্ত করার আহ্বানও জানান তিনি।

রেল যোগাযোগ উন্নয়নের প্রসঙ্গ তুলে আমির হামজা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর সুবিধার্থে বিশ্ববিদ্যালয় হয়ে রেললাইন চালুর উদ্যোগের কথা শোনা গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি নেই। আগামী বাজেটে এ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তিনি।

সরকারের বাজেট-সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সরকার বলছে বাজেট নিয়ে জনগণের মধ্যে আনন্দের বন্যা বইছে। কিন্তু বাস্তবে বাজেট ঘোষণার পর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

অতীতের মতো এবারও বাজেটের অর্থ যেন পাচার না হয়, সে বিষয়ে সরকারের নিশ্চয়তা দাবি করেন আমির হামজা। তার ভাষ্য, অর্থপাচার রোধে সরকারের সুস্পষ্ট ও কার্যকর নীতিমালা এখনো জনগণের সামনে পরিষ্কার নয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এবারের বাজেটকে “চানাচুর মার্কা” বললেন আমির হামজা

সর্বশেষ আপডেট ০৯:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬