ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শক্তিশালী বিস্ফোরণে কাঁপলো তেহরান, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 141

ইরানের রাজধানী তেহরানে কয়েক ঘণ্টা ধরে একের পর এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। একটি আবাসিক এলাকায় চালানো হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাত সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বিমান হামলার রাতগুলোর একটি বলে জানিয়েছেন আল-জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল। তিনি জানান, তেহরানের উত্তরের কারাজ এলাকাতেও বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় চালানো হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে।

সোমবার রাতজুড়ে তেহরানের আকাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সক্রিয় ছিল। বিশেষ করে পূর্বাঞ্চলের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার আলোর ঝলকানি দেখা গেছে।

এদিকে ঐতিহাসিক শহর ইসফাহানেও তীব্র বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। সেখানে গভর্নরের কার্যালয় এবং ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন রাজপ্রাসাদকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাবরিজ অঞ্চল থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

কিছু সূত্রের দাবি, ইসফাহানের বিস্ফোরণগুলো সেখানকার পারমাণবিক স্থাপনার কাছাকাছি এলাকায় ঘটেছে।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, এখন থেকে তারা এক হাজার কেজির কম ওজনের কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শক্তিশালী বিস্ফোরণে কাঁপলো তেহরান, নিহত ৪০

সর্বশেষ আপডেট ১২:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬