ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ভিসা নিয়ে নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৪৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 15

বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালুর পর আবেদনকারীদের ব্যাপক সাড়ার মধ্যে ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। একই সঙ্গে ভিসা প্রক্রিয়া আরও সহজ ও সম্প্রসারণের আশ্বাস দেওয়া হয়েছে।

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন ভিসা চালু হওয়ার পর দেশের বিভিন্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের ব্যাপক ভিড় দেখা গেছে। এ পরিস্থিতিতে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শুক্রবার (৩ জুলাই) দেওয়া এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের বিপুল সাড়া তাদের উৎসাহিত করেছে। ভিসা সেবা আরও সম্প্রসারণ এবং আবেদন প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করতে কাজ চলছে বলেও জানানো হয়।

হাইকমিশন আরও জানায়, ভারত ও বাংলাদেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও দীর্ঘদিনের বন্ধুত্ব আরও জোরদারে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে গত ২৫ জুন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঘোষণা দেন, ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু হবে। সে অনুযায়ী ভিসা কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে ভারতের সব ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে। পাশাপাশি মানবিক বিবেচনায় মেডিক্যাল ভিসা দ্রুত নিষ্পত্তির উদ্যোগও অব্যাহত থাকবে।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য আইভ্যাক কেন্দ্রেও এ সেবা চালু করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতীয় ভিসা নিয়ে নতুন বার্তা

সর্বশেষ আপডেট ১০:৪৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬